প্রকাশের তারিখ: ২৫ আগস্ট ২০২৬
নোটিশ নং: F09/NOTICE/2026/001
বিভাগ: ফান্ড ও সদস্যপদ
সকল সম্মানিত সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফ্রেন্ডশিপ ০৯ ফাউন্ডেশন-এর কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের ফান্ড/চাঁদা সংক্রান্ত হিসাব নিয়মিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে যেসব সদস্যের গত ৩ মাসের ফান্ড বকেয়া রয়েছে, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ বকেয়া ফান্ড পরিশোধ করে হিসাব নিয়মিত করার জন্য অনুরোধ করা হলো।
যেসব সদস্যের পক্ষে একসাথে ৩ মাসের বকেয়া ফান্ড পরিশোধ করা সম্ভব নয়, তারা অন্তত ১ মাসের ফান্ড পরিশোধ করে তাদের সদস্যপদ নিয়মিত করতে পারবেন। পরবর্তীতে পরবর্তী মাসে অবশিষ্ট বকেয়া ফান্ড পরিশোধ করে হিসাব সম্পূর্ণ নিয়মিত করার সুযোগ থাকবে।
সদস্যদের সুবিধার্থে ফ্রেন্ডশিপ ০৯ ফাউন্ডেশনের ওয়েবসাইটে ফান্ড ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যেক সদস্য তাদের Member ID ও Member PIN ব্যবহার করে অনলাইনে নিজ নিজ ফান্ডের হিসাব যাচাই করতে পারবেন।
ফান্ড পরিশোধের পর সকল সদস্যকে অনলাইনে নিজ নিজ হিসাব যাচাই করার জন্য অনুরোধ করা হলো। কোনো অসঙ্গতি বা ভুল তথ্য পরিলক্ষিত হলে দ্রুত ফান্ড সংগ্রহ ও ব্যবস্থাপনা সমন্বয়কারী অথবা কোষাধ্যক্ষ/হিসাবরক্ষকের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
৩০ আগস্ট ২০২৬-এর পর থেকে ফান্ডের হিসাব নিয়মিতভাবে পরিচালিত হবে এবং সক্রিয় সদস্য হিসেবে ফান্ড কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত ফান্ড প্রদানকে গুরুত্ব দেওয়া হবে।
আমাদের এই সিদ্ধান্তের উদ্দেশ্য কোনো সদস্যকে বাদ দেওয়া নয়। বরং সকলের নিয়মিত অংশগ্রহণ, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছ হিসাব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ফ্রেন্ডশিপ ০৯ ফাউন্ডেশনকে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি প্রতিষ্ঠানে পরিণত করা।
সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদান্তে,
ফ্রেন্ডশিপ ০৯ ফাউন্ডেশন
কার্যনির্বাহী কমিটি ২০২৬–২০২৭
অনুমোদনক্রমে
মোঃ সায়মন
সভাপতি
মোঃ মনির
সাধারণ সম্পাদক
মোঃ রুবেল ফকির
সহ-সভাপতি ও ফান্ড সংগ্রহ ও ব্যবস্থাপনা সমন্বয়কারী
মোঃ আব্দুল আজিজ
কোষাধ্যক্ষ / হিসাবরক্ষক
