আমাদের নতুন পথচলা শুরু হয়েছে

ফ্রেন্ডশিপ ০৯

টবগী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল বন্ধুদের সম্মিলিত উদ্যোগ

স্কুলজীবনের সেই বন্ধুত্বকে আরও শক্তিশালী করে একটি সুন্দর ও দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আমাদের এই পথচলা। বন্ধুত্ব, আস্থা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকের ছোট উদ্যোগকে আগামী দিনের বড় সম্ভাবনায় রূপ দিতে চাই।

আমরা কারা?

একই স্কুলের বেঞ্চ থেকে শুরু হওয়া একটি বন্ধুত্বের গল্পকে 
আমরা নতুনভাবে এগিয়ে নিতে চাই।

একটি বন্ধুত্বের গল্প

ফ্রেন্ডশিপ ০৯ ফাউন্ডেশন হলো টবগী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল বন্ধুদের নিয়ে গড়ে ওঠা একটি সম্মিলিত সংগঠন। সময়ের সঙ্গে আমরা হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছি, কিন্তু স্কুলজীবনের বন্ধুত্ব আমাদের এখনও একসঙ্গে থাকার অনুপ্রেরণা দেয়। সেই সম্পর্ককে আরও সুন্দর, সুসংগঠিত ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

আমাদের স্বপ্ন

আমরা বিশ্বাস করি— ছোট ছোট নিয়মিত উদ্যোগ একদিন বড় সম্ভাবনা তৈরি করতে পারে। তাই সদস্যদের সম্মিলিত contribution-এর মাধ্যমে fund তৈরি করে ভবিষ্যতে সবার মতামত ও অনুমোদনের ভিত্তিতে সম্ভাবনাময় ব্যবসা ও বিনিয়োগের দিকে এগিয়ে যাওয়াই আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।

বর্তমান সদস্য
0
মাসিক
0
ফান্ড বিল্ডিং
0 Year
Scroll to Top